ক্যানিংয়ে উদ্ধার তাজা বোমা - The News Lion

ক্যানিংয়ে উদ্ধার তাজা বোমা




দি নিউজ লায়ন ; ভোটের ফল ঘোষণা হওয়ার পরে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার  ক্যানিং,বাসন্তী,গোসাবা সহ বিভিন্ন এলাকা।মঙ্গলবার গভীর রাতে একটি পুকুর পাড় থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাতামারি গ্রামে একটি পুকুর পাড়ে তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।


তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশবাহিনী।পুলিশ  দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।তবে কে বা কারা বোমাগুলো রেখেছে তা তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ।পুলিশ জানান ২ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে বোমা দুটি এখানে এলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.